Sunday, 9 February 2014

যাত্রী সুরক্ষায় অনুত্তীর্ণ ভারতের পাঁচ ছোট গাড়ি

অমর সাহা, কলকাতা |প্রথমআলো
যাত্রী সুরক্ষা পরীক্ষায় ভারতের বিভিন্ন মোটরগাড়ি কোম্পানির পাঁচটি ছোট গাড়ি অনুত্তীর্ণ হয়েছে।
এগুলো হলো টাটা ন্যানো, মারুতি অল্টো-৮০০, হুন্ডাই-আই টেন, ফোর্ড-ফিগো ও ভোক্সওয়াগন-পোলো।
সম্প্রতি লন্ডনে আন্তর্জাতিক গাড়ি নজরদারি সংস্থা এনসিএপি বা নিউ কার অ্যাসেসমেন্ট পোগ্রাম ভারতীয় মডেলের এসব গাড়ি পরীক্ষা করে।
পরীক্ষা শেষে বলা হয়, গাড়িগুলো যাত্রী সুরক্ষার দিক থেকে তত উন্নত নয়। তবে পরীক্ষাস্থলে নির্মাতা প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, তাঁরা নিরাপত্তা আরও উন্নত করার উদ্যোগ নেবেন।

শেয়ারবাজারে দর সংশোধন

কাল ডিএসই'র সার্ভিল্যান্স সফটওয়্যার উদ্বোধন

ইত্তেফাক রিপোর্ট
শেয়ারবাজারে গতকাল কিছুটা দর সংশোধন হয়েছে। কয়েক সপ্তাহ ধরে টানা সূচক বেড়ে ডিএসইএক্স ৫ হাজার পয়েন্টের কাছাকাছি চলে আসে। এরপর গতকাল রবিবার দর সংশোধন হয়েছে। ঐদিন বেশিরভাগ কোম্পানির দর পতন হয়েছে। তবে লেনদেনে বড় মূলধনী কোম্পানিগুলোর আধিপত্য থাকায় সূচক খুব একটা কমেনি।

তথ্যে দেখা গেছে, গতকাল রবিবার ডিএসই'র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের দিনের তুলনায় ২২ পয়েন্ট কমে ৪ হাজার ৮২২ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৬৯৫ কোটি ২৯ লাখ ৮১ হাজার টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে ৭৫ কোটি ১০ লাখ টাকা কম। লেনদেনকৃত ২৮৯টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৭৩টির, কমেছে ১৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ারের।

এদিকে ডিএসই সূত্রে জানা গেছে, লেনদেনে অসঙ্গতি তদারকির লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার সার্ভিল্যান্স সফটওয়্যার চালু করতে যাচ্ছে ডিএসই। এদিন দুপুরে সফটওয়্যারটি উদ্বোধন করবেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি'র চেয়ারম্যান এম খায়রুল হোসেন। জানা গেছে, গত এক বছর ধরে সার্ভিল্যান্স সফটওয়্যারটি পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে। এখন এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এটি অস্বাভাবিক লেনদেন সনাক্ত করতে সক্ষম। এর কার্যক্রম চালু হলে বাজারে স্বচ্ছতা আগের তুলনায় বাড়বে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মনোনীত স্বতন্ত্র পরিচালকদের অনেকের যোগ্যতায় ঘাটতি থাকায় আরও কয়েকজনের নাম জমা দেয়ার তাগিদ দিয়েছে বিএসইসি। বিএসইসি'র এক নির্দেশনায় সিএসই স্বতন্ত্র পরিচালক হিসেবে আরো চার বা পাঁচজনের তালিকা পাঠানোর কথা বলা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে গত ৩ ফেব্রুয়ারি সিএসই'র পক্ষ থেকে স্বতন্ত্র পরিচালক হিসেবে ১৪ জনের তালিকা বিএসইসিতে জমা দেয়া হয়।

Saturday, 8 February 2014

বাটা : বিরাট মূল্য হ্রাস

Wednesday, 5 February 2014

লা রিভের পোশাকে ছাড়

পোশাক ও লাইফ স্টাইল ব্র্যান্ড লা রিভের পোশাকে ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় চলছে। লা রিভ কর্তৃপক্ষ জানিয়েছে, ফরমাল ও ক্যাজুয়াল উভয় ক্যাটাগরিসহ পুরুষ ও নারীদের জন্য পোশাকে ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় চলছে। লা রিভে রয়েছে ঋতু উপযোগী দারুণ সব পোশাকের বিশাল সংগ্রহ।

লা রিভের বিক্রয় বিভাগের প্রধান নাসরিন সুলতানা জানিয়েছেন, পাশ্চাত্যের ঐতিহ্যের কথা মাথায় রেখে ছেলে-মেয়ে ও শিশুদের জন্য উজ্জ্বল রং এর নিত্যনতুন ফ্যাব্রিক, কারচুপি, এমব্রয়ডারি ও সূচিশিল্পের বিভিন্ন পোশাক রয়েছে লা রিভের সংগ্রহে। ভোক্তাদের চাহিদাকে প্রাধান্য দিতে আমরা পোশাকে ছাড় দিচ্ছি।

অফার চলাকালীন লা রিভ পোশাকগুলো পাওয়া যাবে বাংলাদেশে লা-রিভের সকল বিক্রয়কেন্দ্রে।

Tuesday, 4 February 2014

DISCOUNT UP TO 30%...bata

SELL DISCOUNT UP TO  30%  FOR TIME BEING

বিশেষ ছার


চার দিন পর শেয়ারবাজারে মূল্য সংশোধন

টানা চার কর্মদিবস ঊর্ধ্বমুখী প্রবণতার পর আজ মঙ্গলবার নিম্নমুখী প্রবণতা লক্ষ করা গেছে শেয়ারবাজারে। দিনের লেনদেন শেষে দেশের দু্ই স্টক এক্সচেঞ্জের অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে সূচকও কমেছে। একই সঙ্গে লেনদেন সামান্য কমেছে দুই বাজারে।
বাজারের নিম্নমুখী এই প্রবণতাকে স্বাভাবিক মূল্য সংশোধন হিসেবে দেখছেন বাজারসংশ্লিষ্টরা। তাঁরা বলছেন, টানা চার কর্মদিবস বাজার বাড়ছিল। এ অবস্থায় অনেক বিনিয়োগকারী মুনাফা তুলে নেওয়ায় এই মূল্য সংশোধন হয় বাজারে।
ডিএসইতে সূচক কমেছে ১৬ পয়েন্ট
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার ৮০৯ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। বেলা সোয়া ১১টার দিকে সূচক গতকালের চেয়ে ৪৫ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক বাড়ার হার কমতে শুরু করে, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
ডিএসইতে আজ ২৯২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬৩টিরই দাম কমেছে। বেড়েছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ৭৭১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৩৩ কোটি টাকা কম। গতকাল এই বাজারে ৮০৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
সিএসইতে সূচক কমেছে ৫৪ পয়েন্ট
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৯২৭ পয়েন্টে।
সিএসইতে আজ ২৩৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩৩টির দাম কমেছে। বেড়েছে ৮১টির আর অপরিবর্তিত রয়েছে ২০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
সিএসইতে আজ ৬৯ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে এক কোটি টাকা কম। গতকাল এই বাজারে ৭০ কোটি টাকা লেনদেন হয়।
ডিএসইতে লেনদেনে শীর্ষে মেঘনা পেট্রোলিয়াম
গতকালের মতো আজও ডিএসইতে লেনদেনে শীর্ষে ছিল মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড। আজ এই প্রতিষ্ঠানের ২৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এ ছাড়া মার্কেন্টাইল ব্যাংক, ইউসিবিএল, যমুনা অয়েল, আইএফআইসি ব্যাংক, অ্যাপোলো ইস্পাত, ইউনাইটেড এয়ার, পদ্মা অয়েল, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, এনবিএল প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।